সাতক্ষীরা প্রতিনিধি: ১৯ মে ২০২৬ , ১:১২:৪১ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মোঃ নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান, জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ.ম. আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম এবং ডা. তনয় কৃষ্ণ পালসহ অন্যান্যরা।
বক্তারা চিকিৎসকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা. মোঃ নাসিরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সারাদেশের চিকিৎসক সমাজ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি।
তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হবে। এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।




















