জাতীয়

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ৫:৪৭:৩১ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে হামে ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন।

আরও খবর

Sponsered content