বিনোদন

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা!

  প্রতিনিধি ২০ জুন ২০২৬ , ২:১৮:৫০ প্রিন্ট সংস্করণ

ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব! কোনো নাটক কিংবা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল তিনি।

গতকাল শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তৌসিফ। লিখেছেন, ‘চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭-২ ব্রাজিল।’

এই পোস্টে দুটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। একটি ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে একটি দল, যেখানে তৌসিফ নিজেও রয়েছেন। অন্য ছবিতে রয়েছে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরা প্রতিপক্ষ দল।

ছবি ও পোস্ট দেখে সহজেই বোঝা যায় যে, এই দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ম্যাচেই ব্রাজিলকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তৌসিফদের আর্জেন্টিনা।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বিশেষ করে অনেক আর্জেন্টিনা সমর্থক ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার স্মৃতি টেনে এনে নানা ধরনের রসিকতা করছেন। কেউ কেউ লিখেছেন, ‘৭ সংখ্যাটা যেন ব্রাজিলের জন্য অভিশাপ!’

মন্তব্যের ঘরে তৌসিফ নিজেও মজার ছলে লিখেছেন, ‘আমি মজা করছি না, আসলেই ৭-২ গোলে হেরেছে ব্রাজিল।’

তার এই হালকা মেজাজের পোস্টে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা খুনসুটির নতুন মাত্রা পেয়েছে।

আরও খবর

Sponsered content