অর্থ-বাণিজ্য

বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক হলো এসিআই মোটরস

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ৪:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর (জিডব্লিউএম)-এর সঙ্গে পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এখন থেকে এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে।

 

সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট মি. অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, জিডব্লিউএমের গ্রুপ সিইও মি. মু, কান্ট্রি ম্যানেজার মি. তাভি চি এবং এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বাজারে জিডব্লিউএমের হ্যাভাল (Haval), ট্যাংক (Tank), ওরা (Ora), ওয়ের (Wey) এবং পাওয়ার (Power) ব্র্যান্ডের আধুনিক এসইউভি, ইলেকট্রিক ভেহিকল (ইভি), প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) ও প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো নিয়ে আসা হবে। এসিআই মোটরস জানিয়েছে, দেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ও পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসম্মত বিক্রয়োত্তর সেবা, জেনুইন স্পেয়ার পার্টস এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক নিশ্চিত করা হবে।

আরও খবর

Sponsered content