
৪৮তম বিসিএসে যোগদানের পর সেটি ছেড়ে ৪৫তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এ যোগদান করায় ডা. আবু বকর আল মামুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. এনামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. নওশাদ আলম কানন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ); ডা. আমজাদ হোসেন, ডা. তাওসীফ উদ্দীন মিসবাহ, ডা. অহিদুর রহমান, মেডিকেল অফিসার; ডা. মরিয়ম ইসলাম, সেমি মেডিকেল অফিসারসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর কর্মজীবনের সাফল্য, পেশাগত দক্ষতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।