প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ , ৩:২২:১৪ প্রিন্ট সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৫২৭ জনের শরীরে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৫ জন।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।
এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।















