সারাদেশ

বাঘারপাড়ায় বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান

  বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ , ৬:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

টানা বৃষ্টিতে যশোরের বাঘারপাড়া উপজেলার অধিকাংশ মাঠের পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগেও মাঠজুড়ে পাকা ধান কাটার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ক্ষেতে পানি জমে যাওয়ায় ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছেন তাঁরা। দীর্ঘ সময় পানির নিচে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ ও সারা বছরের পরিশ্রম নষ্ট হওয়ার শঙ্কায় দিন কাটছে তাঁদের।

উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা মাঠের কৃষকেরা অভিযোগ করেন, তাঁদের জমি তুলনামূলক উঁচু হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায় এবং প্রতিবছরই বৃষ্টির মৌসুমে ফসল ক্ষতিগ্রস্ত হয়।

কৃষকদের দাবি, কৃষি বিভাগের উদ্যোগে মাঠের কোলঘেঁষে একটি নিষ্কাশন ড্রেন কেটে তা পার্শ্ববর্তী নদীর সঙ্গে যুক্ত করলে সহজেই জমে থাকা পানি বের হতে পারবে। স্থায়ীভাবে পানি নিষ্কাশনের এই ব্যবস্থা নেওয়া হলে প্রতিবছরের ফসলহানি ঠেকানো সম্ভব বলে মনে করছেন তাঁরা।

আরও খবর

Sponsered content