বিশেষ প্রতিবেদন

দেশজুড়ে ইনফিনিক্সের ৭৪টি সার্ভিস পয়েন্ট চালু

  নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ , ১:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

গ্রাহকদের হাতের নাগালে বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে বাংলাদেশে সেবার পরিধি বাড়িয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ২০১৬ সালে দেশের বাজারে যাত্রা শুরুর আগে ১১টি সার্ভিস সেন্টার নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে তাদের অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠান কার্লকেয়ারের মাধ্যমে সারা দেশে ৭৪টি সার্ভিস পয়েন্ট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ইনফিনিক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশে কার্লকেয়ারের ৭৪টি সার্ভিস পয়েন্টের মধ্যে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার রয়েছে। ফলে রাজধানী ও বড় শহরের বাইরেও বিভিন্ন জেলার গ্রাহকেরা স্বল্প সময়ে ফোন মেরামত ও প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।

সার্ভিস সেন্টারগুলোতে ফোনের ত্রুটি পরীক্ষা, হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার হালনাগাদ (আপডেট) ও ওয়ারেন্টি সেবা দেওয়া হয়। মেরামতের ক্ষেত্রে আসল যন্ত্রাংশ ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকসুবিধায় অনলাইনেও সেবা কার্যক্রম চালু রয়েছে। কার্লকেয়ারের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে নিকটস্থ সার্ভিস সেন্টারের ঠিকানা জানা, ওয়ারেন্টির মেয়াদ যাচাই এবং সার্ভিসিংয়ের জন্য আগাম সময় (অ্যাপয়েন্টমেন্ট) নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি জমা দেওয়া ফোনের মেরামতের অগ্রগতি অনলাইনে দেখা এবং হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া ফোনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ২০২৫ সালে সাপ্তাহিক ‘সার্ভিস ডে’ কার্যক্রম চালু করে কার্লকেয়ার। নির্দিষ্ট দিনে বিনা মূল্যে ফোন পরিষ্কার ও সফটওয়্যার হালনাগাদের পাশাপাশি ওয়ারেন্টি-উত্তীর্ণ ফোন মেরামতে ছাড় দেওয়া হয়। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া ইনফিনিক্স স্মার্টফোনের সঙ্গে এক বছর এবং বক্সে থাকা নির্দিষ্ট কিছু অনুষঙ্গে (অ্যাক্সেসরিজ) ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content