চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৪:১৩:১৭ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে ওয়াহেদপুর বিওপির একটি টহলদল। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
একই দিন ভোর ৫টা ২০ মিনিটে একই এলাকায় পৃথক অভিযানে একটি গরু জব্দ করে রঘুনাথপুর বিওপির টহলদল। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।





















