নওগাঁ প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৪২:২৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলা থেকে মোট ৫৬৬ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















