প্রচ্ছদ » প্রচ্ছদ » চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি আটক
চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি আটক
স্টাফ রিপোর্টার ২৫ মে ২০২৫ , ৬:৫৬:৪৩প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ।
এদিন সকালে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ও চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। আটকের পর তার কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।