প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৩:০৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়নের নির্দেশনাবলী দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাবলী দেয়া হয়। সদস্য পদ নবায়ন করার জন্য শর্তগুলো-
১. ২০১৭ সালের ১লা জুলাই শুরু হওয়া সদস্য সংগ্রহ কার্যক্রমে যারা সদস্য পদ লাভ করেছেন, তারাই কেবলমাত্র সদস্য নবায়নের আওতাভুক্ত হবেন।
২. যে সকল সদস্য ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন, তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না।
৩. দলীয় সাংগঠনিক শান্তির আওতায় যারা প্রাথমিক সদস্য পদ হারিয়েছেন, তারা নবায়নের সুযোগ পাবেন না।
৪. উল্লেখিত নিয়মাবলী না মেনে যদি কোন সদস্যকে নবায়ন করা হয়, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ দায়ী থাকবেন এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. বিএনপি’র জেলা/মহানগরীর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিব যৌথভাবে তাদের অধীন সকল ইউনিটে চাহিদার আবেদনসহ কেন্দ্রে জমা দিয়ে কেন্দ্রের নিকট নির্ধারিত মূল্য পরিশোধ করে সদস্য বই সংগ্রহ করবেন।
৬. কেন্দ্র কর্তৃক গঠিত মনিটরিং টিম প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম তদারকি করবেন।




















