প্রচ্ছদ

মাধবপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৮:০৯:০৩ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হবিগঞ্জের মাধবপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাতে মাধবপুর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডা: হরিষ চন্দ্র দেব (৭১) ও চৌমুহনী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মজিদ মিয়া(৫০) কে গ্রেফতার করেন।

ডা: হরিষ চন্দ্র দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেব এর পুত্র ও মো: মজিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট মাধবপুরে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার তদন্তে ধৃত আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়াও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা।

নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content