স্বাস্থ্য

‘আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০০:২৭ প্রিন্ট সংস্করণ

‘Care & Happy Experiences at Every Step’—এই প্রত্যয়কে সামনে রেখে রাজধানী ধানমন্ডি ২৭ নম্বর রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সুধী আয়োজনের মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটিতে এমআরআই (MRI), সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবা এবং বিভিন্ন বিশেষায়িত বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সেবা নিশ্চিত করা হয়েছে। নতুন এ কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে সেবা সহজলভ্য করতে মাসব্যাপী রেডিওলজি, ইমেজিং ও প্যাথলজি টেস্টে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

রোগীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সেন্টারটিতে যুক্ত করা হয়েছে ইলেকট্রিক স্ট্রেচার, ইলেকট্রিক হুইলচেয়ার এবং ‘অটো হাইট অ্যাডজাস্টেবল’ পেশেন্ট বেড। এর ফলে বয়স্ক বা চলাচলে অক্ষম রোগীরা অ্যাম্বুলেন্স থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছাতে পারবেন। এ ছাড়া আকিজ ইনসাফের অনলাইন বুকিং সেবায় যুক্ত করা হয়েছে পরীক্ষার পূর্বপ্রস্তুতির বিশেষ ভিডিও গাইডলাইন (Patient Preparation Video), যা ডায়াগনস্টিক সেন্টারের মনিটরগুলোতেও প্রদর্শন করা হচ্ছে।

আরও খবর

Sponsered content