নাজমুল ইসলাম মণ্ডল ১২ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প। রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ সকাল ৭:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ৩ হাজার দুঃস্থ ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধসেবা পান।
আয়োজনটি সার্বিক তত্ত্বাবধান ও উপস্থাপনায় ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসাইন; সহযোগিতায় ছিল রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি। ক্যাম্পে উত্তরা ১৮ সেক্টরের বাসিন্দাদের পাশাপাশি সিকিউরিটি গার্ড, গৃহকর্মী এবং আশপাশের এলাকার বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল্লাহ, সদস্যসচিব মো. মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ডা. শরিফ উদ্দীন প্রামাণিক, সদস্য প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা। ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে ছিলেন ডিরেক্টর ফজলুর রহমান, ডা. অদ্বিতী রায়, জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমুখ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা
ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা রোগী দেখেন, যার মধ্যে উল্লেখযোগ্য—
আয়োজকরা জানান, মানবিক স্বাস্থ্যসেবার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।














