সারাদেশ

কাশিয়ানীতে তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত

  শেখ শোভন আহমেদ ১৫ জানুয়ারি ২০২৬ , ১:২৬:০০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং উপজেলা প্রকৌশলী সজল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

কর্মশালায় বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এজাজুল করীম, উপজেলা বিএডিসি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী।

এছাড়াও অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গঠন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content