কুড়িগ্রাম প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬-এর আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মুল খায়ের সুমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, কুড়িগ্রাম জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহনেওয়াজ।
অনূর্ধ্ব-১৫ বালকদের এই ভলিবল প্রতিযোগিতায় জেলা সদরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বালাকুরা দাখিল মাদ্রাসা ২–০ সেটে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুল হক, রেজাউল করিম রাজু, সাদিকুর রহমান সাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।




















