আন্তর্জাতিক

খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন

  প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১১:১৮:৩২ প্রিন্ট সংস্করণ

তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূর্বসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন। পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

আরও খবর

Sponsered content