প্রচ্ছদ

গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহনীয় মূল্য নিশ্চিতকরণে টিসিবির পণ্য বিক্রয় শুরু

  লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৬:৫৫:০৪ প্রিন্ট সংস্করণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে গাইবান্ধা জেলা শহরের পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছে। বুধবার (৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

টিসিবির এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চিনি, তেল, ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে। পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, “টিসিবির এই কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। আমরা চাই, সবাই যেন ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য পায়।”

উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে এসব পণ্য বিক্রি করা হবে এবং সুবিধাভোগী তালিকাভুক্ত উপকারভোগীরা কার্ডের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং তারা এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content