সারাদেশ

গ্রীন-ক্লিন সিটি গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৮:১৫ প্রিন্ট সংস্করণ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে শহরে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কর্মসূচি নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও অংশ। চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, শহরের পরিবেশ রক্ষায় সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content