সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধের চোখ উপড়ে ফেলে হত্যা করলো দুর্বৃত্তরা

  মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার  ৩০ নভেম্বর ২০২৫ , ২:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তোজ্জামেল হক নামে এক বৃদ্ধ নৈশ্যপ্রহরীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরের পাশে তোজ্জামেল হকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করার পাশাপাশি নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত তোজ্জামেল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান,নিহত তোজ্জামেল হক একটি পুকুরের নৈশ্যপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে পুকুর পাহারা দিতে আসেন। রবিবার সকালে পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, তাদের ধারণা দীর্ঘদিনের শত্রুতা অথবা পুকুরের মাছ চুরি সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
গোলাম কিবরিয়া বলেন,নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম চোখ উপড়ে নেওয়া হয়। এই নৃশংস ঘটনায় যারা জড়িত,তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

আরও খবর

Sponsered content