সারাদেশ

টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এএসআই গুরুতর আহত – আটক ৩

  গাজীপুর প্রতিনিধি: ১৩ নভেম্বর ২০২৫ , ৭:০৯:৩৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আসামি গ্রেফতারে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার বস্তির মুখে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। হামলায় এএসআই ফজলুল হক গুরুতর আহত হন।

পুলিশ জানায়, একটি মামলার আসামি ধরতে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালানোর সময় এক সন্দেহভাজনকে আটক করতে গেলে হঠাৎ বস্তি এলাকা থেকে ৮০–৯০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গুরুতর আহত এএসআই ফজলুল হককে দ্রুত শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান। তিনি জানান, “বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content