জাতীয়

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ৮ লাখ ছাড়িয়েছে

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৬:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন, যা সর্বোচ্চ। এছাড়া, কাতারে ৫৯ হাজার ৫৮২, ওমানে ৪৬ হাজার ১৪;৩, মালয়েশিয়ায় ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৮৭৪২ এবং যুক্তরা{ [[[[[[[[[[[[[[[[[[[[[[

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

আরও খবর

Sponsered content