প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে মদের দাম। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আগামী অক্টোবর মাসেই বিদেশি, দেশি মদ ও বিয়ার, এই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো মূল্যবৃদ্ধির হার জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, ১ অক্টোবর থেকে মদের নতুন মূল্য কার্যকর করা হবে। কোনো পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও পণ্যগুলো নথিভুক্ত করতেই হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, দুর্গাপূজার অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। এমনকি বারেও মদ পাওয়া যাবে না। এই আবহে পশ্চিমবঙ্গজুড়ে মদের দামবৃদ্ধির সিদ্ধান্ত নিল আবগারি দপ্তর। মূলত রাজস্ব বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সংস্থাগুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া পণ্য মজুদ ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে সংস্থাগুলোকে।
পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস করপোরেশন লিমিটেডের সদর দপ্তরে গত ৩ সেপ্টেম্বর একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে দেশি-বিদেশি মদ, বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মদের দাম অপরিবর্তিত থাকলেও সব পণ্যগুলিকেই নথিভুক্ত করতে হবে।
সংস্থাগুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া পণ্য মজুদ ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে সংস্থাগুলোকে। কোনো মদের কী দাম হতে পারে সেই মূল্য কাঠামো বিজ্ঞপ্তিতে হয়নি। তবে অক্টোবর মাসেই কার্যকর হতে চলেছে নতুন মূল্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দোকানে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। প্রস্তুতকারকদের বলা হয়েছে, উৎসবের মৌসুমে মদের সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যের নথিভুক্তি ও মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংস্থাগুলিকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।





















