সারাদেশ

পর্যটন শিল্পের বিকাশে পুলিশ-সাংবাদিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  নাজমুল ইসলাম মন্ডল ১৫ জানুয়ারি ২০২৬ , ১০:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই বিকাশ এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন,
“কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পের বিকাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং নেতিবাচক অপপ্রচার রোধ করে কক্সবাজারের ইতিবাচক চিত্র বিশ্বদরবারে তুলে ধরতে হবে।”

তিনি আরও জানান, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দীন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারের পর্যটন খাতের বর্তমান চ্যালেঞ্জ, পর্যটকদের হয়রানি রোধ, সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দীন রিয়াদ বলেন,
“দৈনিক আজকের বাংলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ট্যুরিস্ট পুলিশের আন্তরিক সহযোগিতা আমাদের পেশাগত কাজকে আরও গতিশীল ও সাহসী করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণসংযোগ-এর প্রধান সম্পাদক ও সাংবাদিক সংসদ কক্সবাজারের প্রধান উপদেষ্টা সাউদ আদনান।

এছাড়াও উপস্থিত ছিলেন দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হোসাইন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল, জিটিভি কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিব সুহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নোবেল, ভোরের কক্সবাজার-এর পরিচালক আব্দুল হালিম, কক্সবাজার মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হায়দার, ব্যবসায়ী তারেক রহমান, সিসিএন-এর পরিচালক রাজিব দেবদাস, দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি শাহেদ হোসেন মুবিন, সাংবাদিক সংসদ কক্সবাজারের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নেহা এবং সিসিএন অ্যাডমিন রিন্টু মল্লিক।

সভায় জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কক্সবাজারকে নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content