জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২২:২২ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতোশনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। সকালে নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী পুরনো কর্মচারিদের দেখে কাছে ডেকে কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে এসে বাগানের বৃক্ষরোপন করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারিরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারি সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারিকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারি এগিয়ে এলে প্রধানমন্ত্রী তার সঙ্গে করমর্দন করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। এই সময়ে আরও কয়েকজন কর্মচারিকে নাম ধরে ডেকে তাদের কথা বলেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য. ২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেছেন। ওই সময়ের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বহুবার এই অফিসে আসা-যাওয়া করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ম্যাডামের সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারি যারা ১৯ বছর আছে নবীন ছিলেন এখন তাদের চুলে পাক ধরেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে নিয়ে কথা বলেছেন। ওই সব কর্মচারি তখন আবেগ আপ্লুত হয়ে পড়েন।’

‌‘এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন যেখানে তার নিজের চেম্বার বা কক্ষ। দিনের প্রথম কর্মসূচি হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।’

তারপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গত দুইদিন সচিবালয়ে তার দফতরে অফিস করেছেন তারেক রহমান। আজকেই প্রথম তিনি এখানে অফিস করলেন।

আরও খবর

Sponsered content