প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০০:৪৭ প্রিন্ট সংস্করণ
মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সফিকুর রহমান কিরন বলেন, ‘কেউ মাদক ডিলারকে ধরিয়ে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
এমপি বলেন, ‘প্রমাণ সহকারে মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। আর সেই পুরস্কারের টাকা আমার কাছ থেকে গোপনে নিয়ে যাবেন।’
নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতে এ কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।’





















