সারাদেশ

ফেনীতে রেস্টুরেন্টের ফটকে বালু ফেলে বন্ধের অভিযোগ

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৪:৪২:৩০ প্রিন্ট সংস্করণ


ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত ‘হাজীর মিষ্টি মেলা অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বালু ফেলে মূল ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় রেস্টুরেন্টটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কে বা কারা রেস্টুরেন্টটির প্রবেশমুখে বালু ফেলতে শুরু করে। পরে ৩ থেকে ৪ ট্রাক বালু ফেলে সামনের অংশ ভরাট করে রাখা হয়, ফলে মূল ফটক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।

মালিক পক্ষের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জায়গার ভুয়া মালিকানা দাবি করে আসছে এবং রেস্টুরেন্টের মালিক রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এর আগেও দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

তারা জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্ত হয়ে আবারও হুমকি দিতে থাকে।

ভুক্তভোগীদের দাবি, বৃহস্পতিবার সকালের ঘটনার সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের একজনকে ঘটনাস্থলে দেখা গেছে। পরিকল্পিতভাবে একই চক্র বালু ফেলে রেস্টুরেন্টটির মূল ফটক বন্ধ করে দেয়।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

আরও খবর

Sponsered content