ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৮:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিষ্ণুপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই (৫৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল হাই বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে বিষ্ণুপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















