প্রচ্ছদ

বাউফলে বিএনপি’র জন সমাবেশ

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪৫:০৮ প্রিন্ট সংস্করণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বাউফল পাবলিক মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন (একাংশ) আয়োজনে বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান সেলিম, বাউফল উপজেলা বিএনপির সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুল হক খোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রদলের সাহিত্য সম্পাদক শাহিন রেজা,
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

আরও খবর

Sponsered content