প্রচ্ছদ

বিতর্কিত বক্তব্যে উত্তাল সারিয়াকান্দি বিএনপি, জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি

  রাশেদ, স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫ , ৯:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম “ধানের শীষ মানে নৌকার বিজয় ” বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সারিয়াকান্দি উপজেলার সর্বস্তরের ত্যাগী কর্মীবৃন্দ।
শনিবার (৮ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি নাদিরুজ্জামান খাঁন সাইদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল।
সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন খলিফার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাইমুল হক লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল মোমিন পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান রিবন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, শ্রমিক দল নেতা শেখ বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে সোনাতলায় এক বিতর্কিত বক্তব্য প্রদান করেছেন সাবেক এমপি ও প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলাম। তার ভেরিফাই ফেসবুক পেইজে চলমান লাইভ সম্প্রচারে “ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়” কথাটি স্পস্ট শোনা গেছে। তার এমন বক্তব্যে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল বলেন, কাজী রফিকের বক্তব্যটি প্রত্যাক্ষাণ করেছে সচেতন কর্মী-সমর্থকরা। এমন বিতর্কিত বক্তব্যের জন্য কাজী রফিকুল ইসলাম কে সারিয়াকান্দি-সোনাতলায় জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।
ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ চলমান থাকবে বলেও হুশিয়ারী দেন সিরাজুল ইসলাম ফুল।

আরও খবর

Sponsered content