সারাদেশ

বিরামপুরের মুকুন্দপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

   মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের বিরামপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পটুয়াকোল গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি কমর সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শাহ্ আলম মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পবন কুমার শীল ষষ্ঠী, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বেলাল এবং সমাজসেবক আব্দুল ওয়াদুদ ফজলু প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দিনাজপুর–৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় “ব্যাপক উন্নয়ন” সম্ভব হবে। তাঁদের দাবি, দল সরকার গঠন করলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন; ফলে এ আসনে উন্নয়ন ত্বরান্বিত হবে।

উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content