প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরে ডেঙ্গু মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও খান খনন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশক নিধনে ৬নং ওয়ার্ডের ইটেরপোলে বরিশাল খালের পাশে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সদস্য মো. জাহান্দার আলী মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আকতার বানু, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাসসহ মাদারীপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





















