মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ৯:১০:২৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। নিহতের নাম দুধ মিয়া (৭৫), তিনি উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজার মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিনি আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরদিন শুক্রবার (৭ নভেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে বারান্দায় কাঠের রোয়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।















