সারাদেশ

মান্দায় নির্বাচনি জনসভা: নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না—ডা. ইকরামুল বারী টিপু

  নওগাঁ প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:৪২:১০ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁ–৪ (মান্দা) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। ক্ষমতায় যেতে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দল আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. টিপু বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদ–এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি।

সভায় আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content