সারাদেশ

মেহেরপুরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন

  মেহেরপুর প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৯:২৭ প্রিন্ট সংস্করণ

 

মহান একুশে ফেব্রুয়ারি ও শহীদ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাসুদ অরুন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্যের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক-এ গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শহীদ বেদীতে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা যুবদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একুশের চেতনা, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

আরও খবর

Sponsered content