প্রচ্ছদ

মেহেরপুরে গণপূর্ত বিভাগের কর্মচারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  মেহেরপুর প্রতিনিধি:   ৬ মে ২০২৫ , ৬:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল দশটায় এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নবম পে-স্কেল ঘোষণা এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে গণপূর্ত বিভাগ, মেহেরপুর।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা এবং অন্তবর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান একান্ত প্রয়োজন।
এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। আমরা চাই, সরকার দ্রুত এসব দাবি মেনে নিক। তা না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে আমরা বাধ্য হব।”
অবস্থান কর্মসূচিতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
এমআই

আরও খবর

Sponsered content