প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ১:০৮:০৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ নামে চার বছরের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ ওই এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে জুনায়েদ বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল জুনায়েদ। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








