জাতীয়

মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে: আসিফ নজরুল

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৪:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

ভারতে চলমান বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশি দিন টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আফিস নজরুল।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ নজরুল। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।

মো-দির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুস-লিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমন্ডলে নি:সঙ্গ নাতা-নিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।

মো-দি আর তাঁর রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।

মো-দির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।

আরও খবর

Sponsered content