স্বাস্থ্য

ল্যাবএইডে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস উদযাপিত

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১১:৫৫ প্রিন্ট সংস্করণ

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, বিশেষজ্ঞ সেমিনার ও বিনামূল্যে কার্ডিয়াক কনসালটেন্সিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সির আয়োজন করা হয়, যার মাধ্যমে হাসপাতালে আগত দর্শনার্থী ও রোগীদের স্বজনেরা অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে হৃদ্‌রোগের ঝুঁকি ও বর্তমান অবস্থা সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ধানমণ্ডির গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ দাউদ। এতে হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী, মেডিকেল ডিরেক্টর, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে হাসপাতাল প্রাঙ্গণে ‘হৃদরোগ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. আবদুজ জাহেরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মহিউদ্দিন। সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন দেশের খ্যাতনামা কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

এদিকে, দেশের প্রথম এনএবিএইচ (NABH) স্বীকৃত এই হাসপাতালে দিবসটি উপলক্ষে শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। এর আওতায় সাশ্রয়ী কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে যে কেউ তাঁদের হৃদযন্ত্রের পূর্ণাঙ্গ পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

 

আরও খবর

Sponsered content