প্রচ্ছদ

শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১০

  মাসুম বিল্লাহ ৭ মার্চ ২০২৫ , ৭:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর থানা পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে পৃথক দুটি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ও শেরপুর-ধুনট-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের রণবীরবালা ঘাটপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বড় ফুলবাড়ী গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৩), ছোট ফুলবাড়ী গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. জাকির আহম্মেদ ওরফে জনি (৩২), বাদশা মিয়ার ছেলে সামিউল (১৯), আনিছুর রহমান খাজার ছেলে মেহেদী হাসান রব্বানী (২৩), ইদ্রিস আলীর ছেলে আরফান আলিম (২৫), জয়নগর গ্রামের মৃত গোলাম আজমের ছেলে আ. গাফফার সবুজ (১৯), রণবীরবালা গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে সাগর ইসলাম ওরফে সজিব (৩৮) ও তার ভাই শাহজাহান আলী ওরফে সাজু (৪০), গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৩৫) এবং মৃত হায়দার আলীর ছেলে রানা মিয়া(৫০)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পৃৃথক দুটি স্থানে ডাকাতির জন্য প্রস্তুতিকালে তাদের নিকট থেকে একটি পুরাতন ইজিবাইক, একটি তালা কাটার যন্ত্র, ২৪ইঞ্চি লম্বা হাসুয়া, চাইনিজ কুড়াল, ছুরি, স্লাই রেঞ্জ, নাইলনের দড়িসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআই

আরও খবর

Sponsered content