খেলাধুলা

শেষ ষোলোয় কাকে পেল আর্জেন্টিনা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ১১:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

নাটকীয় নকআউট লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও মিসর। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে লড়াই। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ বত্রিশের ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠে। ম্যাচে প্রথমে লিওনেল মেসি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও পরে সমতা ফেরান ডেরয় দুয়ার্তে।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে লোপেস কাবরাল গোল করে কেপ ভার্দেকে ফের সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে মেসির নেওয়া আরেকটি কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

অন্যদিকে মিসর নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর অ

আরও খবর

Sponsered content