প্রচ্ছদ

সরকারি বাঙলা কলেজে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিষদ ও নতুন আহ্বায়ক কমিটি

  প্রতিনিধি ৬ মে ২০২৫ , ১২:২১:০৯ প্রিন্ট সংস্করণ

ইউসুফ কবির উৎস (স্টাফ রিপোর্টার) ঢাকা: সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার)–এর উপদেষ্টা পরিষদ ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত উপদেষ্টা পরিষদে শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম হোসেন। প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন মো. মাহমুদুল হাসান (মাসুম)।
অন্যান্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন—শরিফুল ইসলাম রাকিব (ফরিদগঞ্জ), মো. ইউসুফ গাজী (চাঁদপুর সদর), মো. কাশিম খান (চাঁদপুর সদর), মো. রাকিব হোসেন (ফরিদগঞ্জ), মো. আল-আমিন (হাজিগঞ্জ) এবং মো. রুহুল আমিন (সাগর) (মতলব উত্তর)।

৫ মে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক উপদেষ্টা ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাসেল ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন—ফাতেমা ইসলাম, মেশকাত আহমেদ, সাদিয়া আক্তার, রিয়াদ হোসেন ফাহাদ, মো. বেলাল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. খালেদ হাসান, মো. নজরুল ইসলাম খান, আতাউর রহমান সিয়াম এবং সাজ্জাদ হোসেন।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিন খান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন—হাসিবুর রহমান, কামরুল হাসান সিয়াম, ইশতিয়াক আহমেদ রাফি, শিহাব আল নাসিম, আসমা আক্তার, আবু নাঈম সোফা, তাহমিনা আক্তার আঁখি, রাকিবুল ইসলাম এবং মিঠুন মজুমদার।

কমিটিকে আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপাধ্যক্ষ মিটুল চৌধুরি, শিক্ষক উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম হোসেন, প্রধান উপদেষ্টা মো. মাহমুদুল হাসান (মাসুম), উপদেষ্টা রাকিব হোসেন, মো. কাশিম খান ও মো. রুহুল আমিন।

নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার) দীর্ঘদিন ধরে ঢাকায় অধ্যয়নরত সরকারি বাঙলা কলেজের চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটি একটি অঙ্গীকার—চাঁদপুর জেলার শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করার। আমরা ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবো ।

আরও খবর

Sponsered content