সারাদেশ

সিলেটে লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার ঘোষণা, তথ্যদাতার পরিচয় থাকবে গোপন

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট)ঃ ৯ জানুয়ারি ২০২৬ , ৮:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ


সিলেটে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সম্প্রতি এ বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুণ্ঠিত পিস্তল ও শটগান উদ্ধারে তথ্যদাতাকে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির তথ্যের জন্য ৫০০ টাকা করে পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানায়, নিকটস্থ থানায় গিয়ে যে কেউ অস্ত্র উদ্ধারে সহায়ক তথ্য দিতে পারবেন এবং এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে মোট ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র লুণ্ঠিত হয়। এর মধ্যে এখন পর্যন্ত অল্পসংখ্যক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও খবর

Sponsered content