আন্তর্জাতিক ডেস্ক ১ জুন ২০২৫ , ১১:২৮:৪২ প্রিন্ট সংস্করণ
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় মাঙ্কিপক্স বা এমপক্সে প্রথম মৃত্যু হয়েছে।এছাড়া দেশটিতে এই ভাইরাসে এখনো পাঁচজন সংক্রমিত।
শনিবার (৩১ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় কোনও নতুন সংক্রমণ বা পুনরুদ্ধারের ঘটনা ঘটেনি। পাঁচজন এখনো সংক্রমিত আছে তবে কাউকেই গুরুতর বলে মনে হচ্ছে না।
ইথিওপিয়ায় প্রথম এমপক্সে আক্রান্ত রোগী গত সপ্তাহে কেনিয়ার সীমান্তবর্তী ওরোমিয়া অঞ্চলের মোয়ালে শহরে শনাক্ত হয়। বাবা-মা ও শিশুসহ একই পরিবারের তিনজন আক্রান্ত হয় এতে।
আরও পড়ুন: রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭
তবে সংক্রমণের উৎপত্তি কোথায় থেকে তা জানতে তদন্ত করা হচ্ছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছি। পরীক্ষা ও নজরদারি চালিয়ে যাওয়া হচ্ছে।
৩১ মে পর্যন্ত ইথিওপিয়ায় ১৫টি এমপক্সের লক্ষণ থাকা রোগীর পরীক্ষা করা হয়েছে।
সীমান্তবর্তী শহরগুলিতে নজরদারি এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এমআই




















