প্রচ্ছদ

যশোরের ঝিকরগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৭ আগস্ট ২০২৫ , ২:৫৭:৫২ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। তিনি তার বক্তব্যে ৫ আগস্টের গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • শহিদ জাবেদের মা শিরিনা আক্তার

  • বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

  • থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী

  • উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান

  • উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা

  • উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম

  • উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন

  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ

  • উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন

  • উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ফাতেমা সুলতানা

  • উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান

  • উপজেলা আইসিটি অফিসার ওহিদুল ইসলাম

  • উপজেলা ব্যানবেইসের এ.পি জিএম ইসরাফীল ইসলাম

  • উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নয়ন চৌধুরী

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, জুলাই গণঅভ্যুত্থান ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, ফারহান ইয়াসমিন ঐশী, মিহি ইসলাম মিতা, কান্তা আক্তার, জুয়েল রানা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান বিশ্বাস

দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য দেশবাসীর জন্য প্রার্থনা করা হয়।

আরও খবর

Sponsered content