কৃষি বার্তা

মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

  জামালপুর প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে এক শিশু।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলরে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান এলাকার আনার বাড়ী ঘাট ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

উদ্ধাররা হলো প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির আবু হোসেন ও তৃতীয় শ্রেণির নরিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে চরভাটিয়ানীর এলাকার পাঁচ শিশু। এ সময় ইয়াসিন নামের শিশু উঠে পড়লেও অন্য চারজন নদীতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে পাঁচ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content