জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ২:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content