রাজশাহী প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৮:১১ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর বাঘায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিএনপির অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা থানা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহম্মেদ সালাম ও জুয়েল, সাবেক সদস্যসচিব শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শিক্ষক শহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব আহসান মাহমুদ আজমল, যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্যসচিব আরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলান ও সদস্যসচিব শিমুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক হিরাউল ইসলাম হিরা, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ, পৌর কৃষক দলের সদস্যসচিব সোহাগ হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক শাওন আহাম্মেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পৌর যুবনেতা রাব্বি হোসেন, বাঘা কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি গালিব খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক প্রতীক। তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন এবং আজও আছেন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
বক্তারা আরও বলেন, “গণতন্ত্রকামী মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতে তিনি সুস্থ হয়ে আবারও গণমানুষের নেতৃত্বে ফিরবেন—এই প্রত্যাশাই দেশব্যাপী নেতাকর্মীদের।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য, দেশের অগ্রগতি ও জনগণের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















