মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৭:৪১ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এবং এতে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী নাজমুস সাকিব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবাইপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল আলম প্রদীপ, সাধারণ সম্পাদক মো. আলী রেজা, সাংবাদিক খান আবু হাসান, সাবেক ইউপি সদস্য শাহজাহান শেখ, মো. ইদ্রিস আলী মৃধা, মো. রোকন বিশ্বাস, মো. মকিদুল ইসলাম, মো. শাহজাহান আলী লিটন, মো. আব্দুস সালাম মিয়া, মো. মনিরুল ইসলাম মুক্তসহ আরও অনেকে।
সভায় গঠিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবাইপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং সহ-সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তারা কমিটিকে আরও গতিশীল করে উপজেলার দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে দরিদ্র ও অসহায় পরিবারগুলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে উপকৃত হতে পারে।














